Academic Excellence
Building Strong Foundations for Lifelong Learning. Nurturing knowledge, curiosity, creativity and confidence through joyful and meaningful learning.
INTRODUCTION
Learning with Purpose, Growing with Confidence
At Education International, we believe that meaningful education begins with strong foundations. Our academic programme is designed to develop essential knowledge and skills while encouraging curiosity, creativity, confidence and a love for learning.Through a supportive and child-friendly environment, we encourage every learner to explore, participate and progress according to their individual potential.
OUR ACADEMIC APPROACH
How We Help Children Learn
Child-Centred Learning
Learning experiences designed around the needs and abilities of children.
Concept-Based Learning
Helping children understand concepts rather than simply memorising information.
Activity-Based Learning
Learning through activities, practice, participation and exploration.
Individual Attention
Supporting children according to their learning needs and abilities.
Holistic Development
Balancing academic learning with creativity, physical activity and social development.
Collaborative Learning
Encouraging communication, cooperation and learning together
Our Curriculum
Pre-Primary to Class V
Our academic programme provides age-appropriate learning experiences across different areas of knowledge.
Subjects & Learning Areas
· Bengali
· English
· Mathematics
· Environmental Studies
· Science & Social Awareness
· General Knowledge
· Computer & Digital Learning
· Art & Craft· Music & Recitation
· Physical Education & Sports
TEACHING & LEARNING
Learning Beyond the Textbook
We believe that education becomes meaningful when children can see, experience, question and participate. Our teachers use discussion, activities, demonstrations, practice, projects and appropriate learning materials to make classroom learning engaging and purposeful.
Learn → Explore → Create → Grow
Assessment & Progress
Assessment is an important part of the learning journey. Regular classroom observation, classwork, homework, periodic assessments and examinations help teachers understand each child's progress and provide appropriate guidance.
Timeline
Classroom Learning
↓
Regular Ccassroom Assessment
↓
Continuous Observation
↓
Periodic Assessment
↓
Progress Review
↓
Parent–Teacher Interaction
CO-CURRICULAR ACTIVITIES
Learning Beyond the Classroom
🎨 Art & Craft
🎵 Music & Recitation
🏃 Sports & Physical Activities
🧠 Quiz & General Knowledge
🎭 Cultural Activities
🔎 Educational Projects
ACADEMIC SUPPORT
Every Child Deserves the Opportunity to Learn
Every child learns differently. Our teachers make sincere efforts to identify learning needs and provide appropriate guidance and additional support whenever required.
Individual Attention • Guidance • Practice • Encouragement
PARENT PARTNERSHIP
Together, We Help Every Child Grow
A child's education becomes stronger when school and family work together. We value regular communication with parents and encourage their participation in their child's learning journey.
Learning Today. Growing Tomorrow.
Education International is committed to providing a strong educational foundation that helps children become confident, responsible, curious and compassionate individuals.
List of Holydays - 2026
ছুটি/উৎসবের উপলক্ষ
ইংরেজি নববর্ষ
স্বামী বিবেকানন্দ জয়ন্তী
পৌষ পার্বণ
নেতাজী সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী
সরস্বতী পূজা / প্রজাতন্ত্র দিবস
শিবরাত্রি
দোলযাত্রা ও হোলি
ঈদ-উল-ফিতর
রামনবমী (বাসন্তী পূজা)
ড. বি. আর. আম্বেদকর জন্মদিবস
বাংলা নববর্ষ
মে দিবস
রবীন্দ্রজয়ন্তী
জামাই ষষ্ঠী
রথযাত্রা
স্বাধীনতা দিবস
রাখী বন্ধন
জন্মাষ্টমী
শিক্ষক দিবস
বিশ্বকর্মা পূজা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন
মহালয়া
ড. এ. পি. জে. আব্দুল কালামের জন্মদিন
দুর্গাপূজা – লক্ষ্মীপূজা
কালীপূজা – ভ্রাতৃদ্বিতীয়া
বড়দিন
তারিখ
01/01/2026
12/01/2026
14/01/2026
23/01/2026
26/01/2026
15/02/2026
03–04/03/2026
21/03/2026
26/03/2026
14/04/2026
15/04/2026
01–02/05/2026
09/05/2026
19–20/06/2026
16/07/2026
15/08/2026
28–29/08/2026
04/09/2026
05/09/2026
18–19/09/2026
26/09/2026
10/10/2026
15/10/2026
16/10/2026–26/10/2026
07/11/2026–12/11/2026
25–26/12/2026
বার
বৃহস্পতিবার
সোমবার
বুধবার
শুক্রবার
সোমবার
রবিবার
মঙ্গল–বুধবার
শনিবার
বৃহস্পতিবার
মঙ্গলবার
বুধবার
শুক্র–শনি
শনিবার
শুক্র–শনি
বৃহস্পতিবার
শনিবার
শুক্র–শনি
শুক্রবার
শনিবার
শুক্র–শনি
শনিবার
শনিবার
বৃহস্পতিবার
----
শনি–বৃহস্পতি
শুক্র–শনি
দিন
1
—
1
1
1
—
2
1
1
1
1
2
1
2
1
1
2
1
1
2
—
1
—
9
5
2
মন্তব্য
ছুটি
পালিত
ছুটি
পালিত
ছুটি (পালিত)
ছুটি
ছুটি
ছুটি
ছুটি
ছুটি
ছুটি
ছুটি
ছুটি
ছুটি
ছুটি
ছুটি (পালিত)
পালিত
ছুটি
ছুটি (পালিত)
ছুটি
পালিত
ছুটি
পালিত
ছুটি
ছুটি
ছুটি
অতিরিক্ত ছুটি
গ্রীষ্মকালীন ছুটি — 6 দিন
গরমের ছুটি — 9 দিন
বর্ষাকালীন ছুটি — 10 দিন
মোট ছুটি: 65 দিন
বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজন অনুসারে যে-কোনো ছুটি পরিবর্তন হতে পারে।
School Rules & Regulations
For Students and Guardians
অভিভাবকদের প্রতি নিবেদন
নিজের সন্তান সম্পর্কে জানার ও জানাবার জন্য বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অত্যন্ত প্রয়োজন। শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সম্পূর্ণ হয়।
বিদ্যালয়ের ডায়েরি উভয় পক্ষের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিদিন বিদ্যালয়ের ডায়েরি পরীক্ষা করা এবং তাতে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা লক্ষ্য করা অভিভাবকদের দায়িত্ব।
শিক্ষার্থীদের প্রতিদিন প্রয়োজনীয় পাঠ্যপুস্তক, খাতা, ডায়েরি, রুমাল ইত্যাদি সঙ্গে দিতে হবে। বিদ্যালয় নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ও ইউনিফর্ম পরিয়ে শিশুকে বিদ্যালয়ে পাঠাতে হবে। পরিচ্ছন্ন পোশাক শিশুর মনে আত্মবিশ্বাস, আনন্দ ও শৃঙ্খলাবোধ সৃষ্টি করে।
বিদ্যালয়ের নিয়মাবলি
১. বিদ্যালয় পরিচিতি
Education International, A Bengali Medium Co-Educational Nursery School run by Kalpataru Educational Trust
২. বিদ্যালয়ের সময়সূচি ও প্রার্থনা
বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয় সকাল ১১:০০টায়। বিদ্যালয়ের প্রার্থনা সভা শুরু হয় সকাল ১০:৫0 টায়। প্রার্থনা সভায় সকল ছাত্র-ছাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। প্রার্থনা সভা থেকে শ্রেণিকক্ষে যাওয়ার সময় পর্যন্ত সকল শিক্ষার্থীকে যথাযথ শৃঙ্খলা ও নীরবতা বজায় রাখতে হবে।
শ্রেণিবিন্যাস
শ্রেণি বয়স
Play Group ৩ বছর+
L.K.G. ৪ বছর+
U.K.G. ৫ বছর+
Class I ৬ বছর+
Class II ৭ বছর+
Class III ৮ বছর+
Class IV ৯ বছর+
Class V ১০ বছর+
বয়স গণনার তারিখ: ০১.০১.২০২৬
৩. বিদ্যালয়ের শ্রেণিভুক্তি ও বয়স সংক্রান্ত নিয়ম বিদ্যালয়ের নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।
৪. বিদ্যালয়ের পোশাক (Uniform)
ছাত্রদের জন্য:
টিল ব্লু প্যান্ট, চেক শার্ট, কালো বুট/জুতো, সাদা মোজা এবং নির্ধারিত আইডেন্টিটি কার্ড।
ছাত্রীদের জন্য:
টিল ব্লু স্কার্ট, চেক শার্ট, কালো বুট/জুতো, সাদা মোজা এবং নির্ধারিত আইডেন্টিটি কার্ড।
৫. ছাত্র-ছাত্রীরা নিয়মিত শ্রেণির কাজ করছে কি না, তা অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের বই, খাতা ও পোশাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে।
৬. অভিভাবক সভায় নির্ধারিত টিফিন দিয়ে সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে হবে। নির্ধারিত টিফিন সম্পর্কে কোনো বিশেষ সমস্যা থাকলে বিদ্যালয়ে এসে তা জানাতে হবে। বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
৭. যাতায়াতের জন্য গাড়ির প্রয়োজন হলে বিদ্যালয়ে এসে আবেদন জানাতে হবে। সম্ভব হলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাতায়াত সংক্রান্ত যাবতীয় খরচ সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের বহন করতে হবে। বাবা-মা ছাড়া বাড়ির অন্য কোনো ব্যক্তির সঙ্গে ছাত্র-ছাত্রী যাতায়াত করলে সেই ব্যক্তির পরিচয় বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে। বিদ্যালয় ত্যাগ করার সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই শিক্ষক-শিক্ষিকাদের জানিয়ে যেতে হবে।
৮. প্রতি মাসের টিউশন ফি এবং গাড়ির ভাড়া ২০ তারিখের মধ্যে জমা দিতে হবে। ছাত্র-ছাত্রীদের হাতে বিদ্যালয়ের বেতন/ফি পাঠানো যাবে না।
৯. পরীক্ষা ও মূল্যায়ন:
প্রথম পর্যায়ের মূল্যায়ন — সাধারণত এপ্রিল মাসে
দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন — সাধারণত আগস্ট মাসে
বার্ষিক পরীক্ষা — সাধারণত ডিসেম্বর মাসে
এছাড়াও প্রতিটি পর্যায়ের মূল্যায়নের আগে শ্রেণি পরীক্ষা নেওয়া হতে পারে।
১০. সংক্রামক রোগের ক্ষেত্রে বিদ্যালয়ে যোগদানের আগে চিকিৎসকের দেওয়া “রোগমুক্ত এবং বিদ্যালয়ে যোগদানের উপযুক্ত” মর্মে Certificate জমা দিতে হবে।
১১. কোনো ছাত্র-ছাত্রীর কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার সম্ভাবনা থাকলে অভিভাবককে শ্রেণিশিক্ষক/শিক্ষিকার মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/শিক্ষিকাকে ছুটির জন্য আবেদন জানাতে হবে। যথাযথ আবেদন ছাড়া এক মাসের বেশি অনুপস্থিত থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।
১২. পঠন-পাঠনের দিনগুলির ৮০% উপস্থিতি না থাকলে ছাত্র-ছাত্রীকে বার্ষিক পরীক্ষায় বসার অনুমতি বাতিল করা হতে পারে।
১৩. বিদ্যালয় চলাকালীন অনুমতি ছাড়া কোনো ছাত্র-ছাত্রী বিদ্যালয় চত্বরের বাইরে যেতে পারবে না। বিশেষ প্রয়োজনে ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় থেকে নিয়ে যেতে হলে অভিভাবককে কারণ জানিয়ে ভারপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকার অনুমতি নিতে হবে।
১৪. বিদ্যালয়ের ভিতরে বা বাইরে সকল সময় ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাপূর্ণ, ভদ্র ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। বিদ্যালয়ের সম্মানহানিকর কোনো আচরণ প্রমাণিত হলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
১৫. বিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক ভ্রমণ এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ সকল ছাত্র-ছাত্রীর জন্য প্রয়োজনীয়। বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ছাত্র-ছাত্রীকে কোনো কার্যক্রমে নির্বাচিত করলে তাকে যথাসম্ভব অংশগ্রহণ করতে হবে।
১৬. শিক্ষক-শিক্ষিকার বারবার দেওয়া নির্দেশ অমান্য করা বা বিদ্যালয়ের নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে এবং কোনো অভিভাবক বিদ্যালয়ের নির্দেশ বারবার উপেক্ষা করলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।
১৭. প্রথম পর্যায়ের মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার আগে বিদ্যালয়ের সমস্ত বকেয়া ফি পরিশোধ করতে হবে। বকেয়া অর্থ পরিশোধ না করলে পরীক্ষায় বসার অনুমতি বাতিল করা হতে পারে।
১৮. বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে কোনো ধরনের শৌখিন বা দৃষ্টিকটু অলংকার/সাজসজ্জার সামগ্রী পরে আসতে পারবে না।
১৯. ছাত্র-ছাত্রীদের বাড়ির কাজ করার জন্য বিভিন্ন বিষয়ের পৃথক পৃথক খাতা রাখতে হবে।
২০. ছাত্র-ছাত্রী অথবা বিদ্যালয় সংক্রান্ত কোনো বিষয় অভিভাবকদের জানার বা জানানোর থাকলে পৃথক কাগজে অথবা বিদ্যালয়ের নির্ধারিত নোটবুকে লিখে জানাতে হবে।
২১. বিদ্যালয় চলাকালীন অভিভাবকরা শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন না। প্রয়োজন হলে বিদ্যালয়ের প্রধান/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে।
২২. বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়ে যাওয়ার পর বাবা-মা/অভিভাবকদের বিদ্যালয়ে অবস্থান না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
২৩. বিদ্যালয় চলাকালীন কোনো বাবা-মা/অভিভাবক শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবেন না।
২৪. কোনো ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতির কারণ শ্রেণিশিক্ষক/শিক্ষিকার মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/শিক্ষিকাকে জানাতে হবে।
২৫. প্রতিটি অভিভাবক সভায় অভিভাবকদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত।
২৬. বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো Diary। বিদ্যালয়ের ডায়েরিতে পাঠানো Notes/নোটিশ অভিভাবকদের অবশ্যই পড়ে দেখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাক্ষর করতে হবে।
২৭. ছাত্র-ছাত্রীদের কল্যাণের জন্য বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক ও সম্মানজনক আচরণ বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।
২৮. নিজের সন্তানের পঠন-পাঠন সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে অভিভাবকরা ডায়েরির পাতায় শ্রেণিশিক্ষক/শিক্ষিকা অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/শিক্ষিকাকে লিখে জানাতে পারেন। প্রয়োজন হলে বিদ্যালয়ে এসে সরাসরি যোগাযোগও করা যাবে।
২৯. সকল অভিভাবক বিদ্যালয়ের নিয়মাবলি ভালোভাবে পড়ে তা অনুসারে সন্তানকে পরামর্শ ও পরিচালনা করবেন—বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা আশা করে।
৩০. অভিভাবকদের প্রতিদিন ছাত্র-ছাত্রীদের খাতা দেখে তাদের দৈনিক পড়াশোনা এবং বাড়ির কাজ সম্পর্কে সচেতন রাখতে হবে।
৩১. বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে পরবর্তী শিক্ষাবর্ষে উপরের শ্রেণিতে নাম নথিভুক্ত করা হবে।
৩২. বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীর T.C. (Transfer Certificate) নিতে হলে অভিভাবককে সাদা কাগজে আবেদন করতে হবে। T.C. নেওয়ার আগে বিদ্যালয়ের কোনো বকেয়া ফি থাকলে তা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
৩৩. বিদ্যালয় সংক্রান্ত কোনো বিষয়ে জানতে বা যোগাযোগ করতে হলে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করুন অথবা ফোন করুন:
8653972544 / 9382549406
৩৪. বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভবিষ্যতে পরিস্থিতির প্রয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নিয়ম প্রণয়ন বা বর্তমান নিয়মে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে। কোনো ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য পরিবর্তিত নিয়ম সম্পর্কে অভিভাবকদের আগাম জানানো হবে।
৩৫. বিদ্যালয় সংক্রান্ত সকল বিষয়ে পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিশেষ দ্রষ্টব্য
বিদ্যালয় থেকে সকল শ্রেণির বই, খাতা, আইডেন্টিটি কার্ড, জামা-প্যান্ট/স্কুল ইউনিফর্ম ইত্যাদি সরবরাহ করা হবে।সারা বছর প্রয়োজনীয় খাতা বিদ্যালয় থেকে পাওয়া যাবে। নির্ধারিত মূল্যের বিনিময়ে প্রয়োজনীয় সামগ্রী বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
